স্মার্টফোন বিক্রিতে স্যামসাংকে টপকালো অ্যাপল

২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:৪৩  
২০১৬ সালের পর থেকে এই প্রথম বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রিতে স্যামসাংকে টপকে শীর্ষে উঠে এলো অ্যাপল। চতুর্থ প্রান্তিকের হিসেবে ২০২০ সালের শেষ প্রান্তিকে এই মাইলফলক অর্জন করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। গার্টনারের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি কমেছে ৫ শতাংশ। তারপরেও ঐ প্রান্তিকে নিজেদের চারটি আইফোন ১২ মডেল নিয়ে বিক্রিতে শীর্ষে রয়েছে অ্যাপল। গত কয়েক বছর ধরে স্যামসাং কিংবা হুয়াওয়ের দখলে ছিলো শীর্ষস্থান। কিন্তু নতুন আইফোন নিয়ে অ্যাপল বাজারের ২০.৮ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে উঠে আসে। অন্যদিকে শীর্ষ ৫ কোম্পানির তালিকায় শেষে অবস্থান করছে হুয়াওয়ে। শাওমি তৃতীয় স্থান এবং অপো চতুর্থ স্থান দখল করেছে। উল্লেখ্য, ২০২০ সালের মোট হিসাবে স্যামসাং অবশ্য শীর্ষেই রয়েছে। গত বছরে তাদের বাজারে শেয়ারের পরিমান ছিলো ১৮.৮ শতাংশ। ১৪.৮ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলো অ্যাপল। ডিবিটেক/বিএমটি